শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০২ Time View

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত লয়াল্টি দ্বীপে আঘাত হেনেছে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আশপাশের চারটি দেশ ভানুয়াতু, ফিজি, নিউজিল্যান্ড ও কিরিবাতির জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড এবং বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর একটু পরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র চারটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে।
  
ক্যালিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সারা দেশে সুনামি সতর্কতা জারি করেছে। পুরো ক্যালিডোনিয়ার অধিবাসী, লয়াল্টি দ্বীপপুঞ্জ এবং মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত সবাইকে সেখান থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
 
ভানুয়াতুর আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘৭.৭ মাত্রার একটি ভূমিকম্প ১ থেকে ৩ মিটারের মধ্যে ধ্বংসাত্মক সুনামি তরঙ্গ সৃষ্টি করার সক্ষমতা রাখে।’ ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস ভানুয়াতু গোষ্ঠীর লোকজনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।
 
ফিজির খনিজ সম্পদ বিভাগের সিসমোলজি বিভাগ দেশটির উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category