বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

যেকোনো মূল্যে মেসিকে চান বার্সা প্রেসিডেন্ট

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৮০ Time View

ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে আল-হিলাল। পিএসজি ছেড়ে আগামী মৌসুম থেকেই সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্লাবটির হয়ে খেলবেন তিনি।

ইতোমধ্যে এ খবর ফাঁস করে বিশ্ব ফুটবল অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবু আশা ছাড়ছে না বার্সেলোনা। যেকোনোভাবে মেসিকে ফেরাতে চায় তারা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেন, এরই মধ্যে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমরা সম্পর্ক পুনরুদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি। সেটা ভালোভাবেই এগোচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিকে তিনি বলেন, শুনেছি আল-হিলাল মেসিকে কেনার চেষ্টা করছে। তবে বার্সা সবসময় বার্সা। যে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এ ক্লাব।

জোয়ান লাপোর্তা বলেন, আরব লিগ ভালো করছে। ফুটবলে বড়সড় বিনিয়োগ করছে তারা। তবে বার্সা নিজ কক্ষপথেই আছে। আমরা যেকোনোভাবে মেসিকে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category