বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় আরও একটি কয়লা খনি অনুমোদন

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৮০ Time View

অস্ট্রেলিয়ায় নতুন করে আরও একটি কয়লা খনির অনুমোদন দেয়া হয়েছে। পরিবেশবাদীদের উদ্বেগ সত্ত্বেও কয়লা উত্তোলনের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সরকার।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির যেকোনো নতুন প্রকল্প জলবায়ু পরিবর্তন প্রতিরোধের লক্ষ্য অর্জনের সঙ্গে সংগতিপূর্ণ না। তবে শুক্রবার (১২ মে) এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় পরিবেশ আইন মেনেই সেন্ট্রাল কুইন্সল্যান্ডের আইজ্যাক রিভার কয়লা খনিটি অনুমোদন দিয়েছে সরকার।

আইজ্যাক রিভার কয়লা খনিটি ব্রিসবেনের উত্তরে মোরাবাহ এলাকায় অবস্থিত। খনিটি থেকে আগামী ৫ বছরে ২.৫ মিলিয়ন টন কয়লা উত্তোলনের প্রত্যশা করা হচ্ছে। এই খনিতে এক ধরনের ধাতব কয়লা পাওয়া যায়; যা কোকিং কয়লা নামেও পরিচিত। এই কয়লা ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয়।
 
অস্ট্রেলিয়া ইনস্টিটিউট জানিয়েছে, এই কয়লা খনিটি রাজ্যের অন্যান্য খনির তুলনায় বেশ ছোট। এটি তার পুরো সময়ে প্রায় ৭০ লাখ টন গ্রিনহাউস গ্যাস উৎপাদন করবে।
 
পরিবেশ বিষয়ক বিভিন্ন গ্রুপ অস্ট্রেলিয়া সরকারের এই উদ্যোগকে বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। কারণ এর ফলে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের নির্গমন বেড়ে যাবে। এছাড়া এই কয়লাখনি নির্মাণ হলে ওই অঞ্চলের কোয়ালা, গ্লাইডার ও সাপের মতো বিলুপ্তপ্রায় প্রজাতিগুলো একেবারে বিলুপ্ত হয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category