মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গাজায় ইসরাইলি হামলায় পিআইজে কমান্ডারসহ নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৯৩ Time View

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) ভোরে গাজার হামাদ শহরের একটি ভবনের পঞ্চম তলার ভবনে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

পিআইজে’র সশস্ত্র শাখা জানিয়েছে, নিহত ওই কমান্ডার ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান। তার নাম আলি হাসান গালি। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত। অপরজনের পরিচয় জানানো হয়নি।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আলি হাসান গালি ইসরাইলের দিকে রকেট নিক্ষেপের জন্য দায়ী।
 বুধবার (১০ মে) গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী ইসরাইলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইসরাইলের আশ্রয়কেন্দ্রে ছুটে আসা বেশ কয়েকজন আহত হয়েছে।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অধিকৃত গাজা ও পশ্চিম তীরে মঙ্গলবার (৯ মে) সকাল থেকে শুরু হওয়া থেকে পিআইজে’র বিরুদ্ধে ইসরাইলের অভিযানে গাজায় ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক এবং তিনজন পিআইজে কমান্ডার রয়েছেন।
 
হামাসের পরে পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে।
 
২০২৩ সালের শুরু থেকেই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর-দুই ভূখণ্ডে প্রায় ১৩০ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category