শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এখন সময় বুবলির

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৯ Time View

এই ঈদে মুক্তি পেয়েছে আট সিনেমা, যার দুটিতেই অভিনয় করেছে বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। তার অভিনীত ‍‍`লিডার: আমিই বাংলাদেশ‍‍` ঈদের সবচেয়ে আলোচিত ব্যবসাসফল সিনেমা। এছাড়া সাইফ চন্দন পরিচালিত ‍‍`লোকাল‍‍` সিনেমাটিও দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

বুবলি বলেন, সুপারস্টার শাকিব খান অনেক বছর ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন আমাদের সিনেমা। তার সঙ্গে কারো তুলনা চলে না। চলচ্চিত্রে এসেছি তার বিপরীতে অভিনয় করে। আমাদের পর্দায় রসায়ন বেশ ভালো।

তিনি আরও বলেন, আদর আজাদের সঙ্গে তালাশ সিনেমায় প্রথম আমাকে দেখেছেন দর্শক। প্রথম সিনেমাতে দর্শক বেশ প্রশংসা করেছেন। এবার ঈদে লোকাল সিনেমাটির কথা অনেকেই বলেছেন। জুটি গড়ে ওঠা আসলে পরিচালক, প্রযোজক ও দর্শকের বিষয়। তারা চাইলে অবশ্যই হবে।‍‍`লিডার: আমিই বাংলাদেশ‍‍` সিনেমায় বুবলির বিপরীতে আছেন শাকিব খান। ‍‍`লোকাল‍‍` সিনেমায় আদর আজাদ।
শাকিব খানের বিপরীতে বুবলি ব্যাবসাসফল সিনেমা উপহার দিলেও আদর আজাদের সাথে প্রথম সিনেমা তেমন আলোচনায় আসতে পারেনি। তবে এই জুটির লোকাল সিনেমাটি ব্যবসা করবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা।
শবনম বুবলি অভিনীত বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে চয়নিকা চৌধুরী পরিচালিত ‍‍`প্রহেলিকা‍‍`, জাকির হোসেন রাজু পরিচালিত ‍‍`চাদর‍‍`, সৈকত নাসির পরিচালিত ‍‍`ক্যাসিনো‍‍`, মো. ইকবাল পরিচালিত ‍‍`রিভেঞ্জ‍‍` উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category