বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন

টানা পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবলারের চিরবিদায়

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৭ Time View

ফুটবলে একটানা পাঁচ বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার কে? নামটা এখনকার প্রজন্মের অনেকের কাছে অজানা। এতদিন জীবিত থাকলেও এবার নিভে গেল সেই প্রদীপ। ৯৩ বছর বয়সে মারা গেলেন মেক্সিকোর সাবেক গোলরক্ষক আন্তনিও কারবাহাল। যিনি প্রথম ফুটবলার হিসেবে একটানা পাঁচবার বিশ্বকাপে খেলেছেন।

গেল বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন কারবাহাল। হাসপাতালে ছিলেন সেখান থেকেই পাড়ি জমালেন না ফেরার দেশে। মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশনও বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৫০ বিশ্বকাপে কারবাহালের বিশ্বকাপ অভিষেক। ওই আসরে সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন তিনিই। পরবর্তীতে ১৯৬২ বিশ্বকাপে খেলেই প্রথম ফুটবলার হিসেবে গড়েন চারটি বিশ্বকাপে খেলার কীর্তি।

পরে ১৯৬৬ বিশ্বকাপেও খেলে রেকর্ড নিয়ে যান তিনি নতুন উচ্চতায়। এক পর্যায়ে তার নামই হয়ে যায় ‘দা ফাইভ কাপস।’ ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কারবাহাল কাটিয়েছেন নিজ দেশে। তবে শুরুর বছর দুয়েক ছাড়া ক্লাব ক্যারিয়ারের পুরোটা তিনি খেলে যান নিজ শহরের ক্লাব লেয়নে। পরে এই ক্লাবকে কোচিংও করান তিনি। কোচিংয়ে তার ক্যারিয়ার ছিল দুই যুগের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category