শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নিজ দেশের জন্য আইপিএল ছাড়লেন জশুয়া লিটল

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৩ Time View

শুধু ভারত নয়, গোটা ক্রিকেট বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে আইপিএল। ভারতীয় এই টুর্নামেন্টটিতে খেলতে অপেক্ষায় থাকেন ক্রিকেট তারকারা। এবারের আইপিএলে প্রথমবারের মত খেলার সুযোগ পেয়েছিলেন আইরিশ পেসার জশুয়া লিটল। তবে নিজ দেশের খেলা থাকায় আইপিএল ছাড়তে হচ্ছে লিটলকে।

আগামী ৯ মে থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়েছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। এবার সেই পথে হাঁটলেন প্রতিপক্ষের পেসার লিটল।

 
অবশ্য লিটন-মুস্তাফিজদের থেকে আইপিএল পারফরমেন্সে এগিয়ে ছিলেন জশুয়া লিটল। গুজরাট টাইটান্সের হয়ে ৮ ম্যাচে ২৯ ওভার বল করে গুরুত্বপূর্ণ ৬টি উইকেট তুলে নিয়েছেন লিটল। যেখানে ম্যাচ খেলার তেমন সুযোগ পাননি কলকাতা নাইট রাইডার্সের লিটন দাস ও দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান।
এ দিকে এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে না খেলে আইপিএলে যোগ দিয়েছিলেন লিটল। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশকে ৩-০ তে হারাতে পারলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌঁড়ে এগিয়ে যাবে আয়ারল্যান্ড। ফলে এমন গুরুত্বপূর্ণ খেলায় দলে নেয়া হয়েছে লিটলকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category