শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতের গোপন নথি পাচারের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১১০ Time View

ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিষয়ক নথি পাকিস্তানে পাঠানোর অভিযোগ উঠেছে দেশটির প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এক বিজ্ঞানীর বিরুদ্ধে।

বুধবার পুনে থেকে ওই বিজ্ঞানিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখা এটিএস।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পুণেতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন অভিযুক্ত বিজ্ঞানী। ডিআরডিও থেকে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক নথিও ‘পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ (পিআইও)’কে সরবরাহ করছিলেন তিনি।

অভিযোগ উঠেছে, গত বুধবারও তিনি পিআইও‍‍`র এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপরই বিষয়টি এটিএসের নজরে এলে তাকে বুধবার গ্রেপ্তার করা হয়।

আনন্দবাজারের খবরে বলা হয়, অভিযুক্ত বিজ্ঞানী সামাজিক মাধ্যমে ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পিআইও-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযুক্ত বিজ্ঞানী ডিআরডিও-র গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই অনেক গোপন নথি সম্পর্কেও জানতেন।

আশঙ্কা করা হচ্ছে, সংবেদনশীল সরকারি নথি পাকিস্তানের হাতে চলে যেতে পারে, যা পরবর্তীকালে বিপদ ডেকে আনতে পারে ভারতের জন্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category