বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ক্লাব ছাড়তে নেইমারের বাড়ির সামনে সমর্থকদের হানা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭৮ Time View

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে নতুন কোনো চুক্তিতে যাচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আগামী জুনের পর ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন এলএমটেন। অনুমতি না নিয়ে পরিবার নিয়ে সৌদি আরব সফর করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি।

এই সময়ের মধ্যে পিএসজির হয়ে কোন অনুশীলনেও অংশ নিতে পারবেন না, এমনকি সম্মানীও দিবে না পিএসজি।

তবে জুনের পর মেসির নতুন ঠিকানা কোথায় হবে তা জানার জন্য হয়তো আরও অপেক্ষা করতে হবে। মেসি-পিএসজির টানাপোড়নের সম্পর্কের মধ্যেই এবার নেইমারের বাড়ির সামনে হানা দিয়েছে ক্লাবটির সমর্থকেরা। ব্রাজিলিয়ান তারকাকে পিএসজি ছাড়তে বলেছেন এক দল সমর্থক।

পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী আল্ট্রা’র পক্ষ থেকে বিক্ষোভও করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে। তাদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার। তার মানে নেইমারেরও যে পিএসজিতে থাকা হচ্ছে না তা অনেকটাই স্পষ্ট। আর্জেন্টিনা ও ব্রাজিলের এই দুই তারকার নতুন ঠিকানা তাহলে কোথায় হবে? অন্যদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিএসজির ওই সমর্থকেরা মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা ক্ষোভ প্রকাশ করেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির প্রতিও।

পিএসজির প্রধান কার্যালয়ের সামনে থেকে তারা অবস্থান করেন নেইমারের বাড়ির সামনে। সেখানে নেইমার চলে যাও স্লোগান দেন তারা। বাড়ির সামনে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করেছেন ব্রাজিল তারকা নিজেই। ‘আই ওয়াজ ক্লিয়ার’ নামে ইনস্টাগ্রামের এক পেজ থেকে বিক্ষোভের ভিডিও প্রকাশ করা হয়। যেখানে নেইমার দুটি মন্তব্য করেন। প্রথমটিতে লেখেন, তারা বাড়িতে গিয়েছিল। দ্বিতীয় বার্তায় লেখেন, তারা এই মাত্র চলে গেছে।

তবে সমর্থকদের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি ফরাসি ক্লাবটি। এক বিবৃতিতে সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়ে পিএসজি বলেছে, একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। মতপার্থক্য যাই থাক না কেন, কোনো কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না। এই লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দিচ্ছে।
আগ্রাসী মেজাজে পিএসজির সমর্থকরা।

মেসির পাশাপাশি চক্ষুশূল নেইমার ও মার্কো ভেরাত্তিও। তাদের বাড়ির সামনে জড়ো হয়ে দুয়ো দিচ্ছেন তারা। যে কারণে খেলোয়াড়দের বাড়িতে এবং অনুশীলন গ্রাউন্ডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্যারিসের ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category