শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানে শিক্ষকসহ ৮ জনকে গুলি করে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০৫ Time View

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গুলির পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ অন্তত আট জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুররাম জেলায়  জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস এ তথ্য জানিয়েছেন।

আব্বাস ডন অনলাইনকে জানান, প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটে শালোজান রোডে। ওই ঘটনায় একজন নিহত হয়। এর কিছুক্ষণ পর, একটি স্কুলে অন্য একটি গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষক নিহত হন।

এ ব্যাপারে পুলিশের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এর বেশিরভাগ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে। এই এলাকা দুটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নভেম্বর মাসে সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category