শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পিএসজিতে নিষিদ্ধ মেসি

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৯ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার নিষেধাজ্ঞার কবলে পরলেন। মেসি বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ দুই সপ্তাহ পিএসজির কোনো অনুশীলন বা খেলায় অংশ নিতে পারবেন না সে।

পিএসজি লিগ ওয়ানের ম্যাচে গত রোববার লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারে। ঘরের মাঠে সেই ম্যাচে পুরোটা সময় খেলেছিলেন মেসি। তারপর পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান সাতবারের ব্যালন ডি‍‍`অরজয়ী তারকা।

এমনিতেও ক্লাবের সঙ্গে টানাপোড়েন চলছিল। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে মেসির। নিষেধাজ্ঞার ফলে চুক্তি নবায়নের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলো।

বিবিসি জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত। ক্লাব অনুমতি না দিলেও সৌদিতে ছুটি কাটাতে চলে যান মেসি। বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি পিএসজি কর্তৃপক্ষ।

এদিকে, মেসি পিএসজি ছাড়তে পারেন এমন গুঞ্জন ডালপালা মেলছিল অনেক আগে থেকেই। গত মার্চে বার্সেলোনার সহ-সভাপতি রাফায়েল ইয়ুস্তে বলেন, ক্যাম্প ন্যুতে ফেরাতে মেসির সঙ্গে যোগাযোগ করছেন তারা। গুঞ্জন আছে, সৌদি লিগে খেলারও। যেখানে এরই মধ্যে যোগ দিয়ে খেলছেন তার বহু বছরের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category