শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাকিব খানের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২১৪ Time View

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ।চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ।

এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিবের বিরুদ্ধে আরও একটি মামলা করেন রহমত উল্লাহ।

অস্ট্রেলিয়া থেকে দেশে এসে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে, আর্থিক ক্ষতি সাধন, মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ।

এ ঘটনার পর গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন আদালত।

ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রহমত উল্লাহ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category