মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দ্বিগুণেরও বেশি মুনাফা মার্কিন তেল কোম্পানির

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

জ্বালানি তেল ও গ্যাসের বাড়তি চাহিদার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড মুনাফা করেছে মার্কিন তেল জায়ান্ট এক্সনমবিল। বড় অঙ্কের আয় করেছেন আরেক মার্কিন কোম্পানি শেভরনও।

বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তেল জায়ান্ট এক্সনমবিল রেকর্ড ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার মুনাফা করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। গত বছরের প্রথম প্রান্তিকে তারা ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মুনাফা করেছিল।

 তেলের দাম কমলেও বাড়তি চাহিদার পাশাপাশি খরচ কমানোর পদক্ষেপ নেয়ায় এ রেকর্ড মুনাফা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি সংস্থাটি। এমনকি রাশিয়া ত্যাগের কারণে তাদের অভিহিত মূল্য ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার কমে যাওয়ার পরও তারা এতটা মুনাফা করেছে।
  
এক্সনমবিলের অন্যতম প্রতিদ্বন্দ্বী মার্কিন তেল সংস্থা শেভরনও রেকর্ড মুনাফার কথা জানিয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটি প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি।
 
এদিকে রেকর্ড মুনাফার সত্ত্বেও শেয়ারহোল্ডারদের সঙ্গে সেটি কতটা ভাগ করে নিতে পেরেছে এক্সনমবিলসহ অন্যান্য বড় জ্বালানি সংস্থাগুলো, তা নিয়েও উঠেছে সমালোচনা ঝড়। যার জবাবে এক্সনমবিল জানিয়েছে যে তাদের শেয়ারহোল্ডাররা ৩৭৫ মিলিয়ন ডলার শেয়ার বাইব্যাক ও লভ্যাংশসহ ৮ দশমিক ১ বিলিয়ন ডলার পাবে।
 
অন্যদিকে আগামী সপ্তাহেই নিজেদের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেল ও এনার্জি জায়ান্ট বিপি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category