শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আস্থা ভোটে টিকে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ Time View

জাতীয় পরিষদে আস্থা ভোটে জয় পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ন্যাশনাল অ্যাসেম্বলির আস্থা ভোটে ১৮০ জন সদস্য প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বের ওপর ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করেছেন।পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জাতীয় পরিষদে রেজ্যুলেশন উত্থাপন করেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রস্তাবে শাহবাজ শরিফের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন পরিষদের ১৮০ সদস্য। নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের সঙ্গে সরকার যখন দ্বন্দ্বে, এর মধ্যেই এ জয় পেলেন শাহবাজ।

রেজ্যুলেশনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করছে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের জাতীয় পরিষদ।
 
সুপ্রিম কোর্টের রায়ের পর খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে অর্থ দেয়ার বিল পার্লামেন্টে তোলা হয়। কিন্তু জাতীয় পরিষদ নামে পরিচিত পার্লামেন্ট তা প্রত্যাখ্যান করে। এরপরই প্রধানমন্ত্রীর ওপর আস্থা ভোট হয়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য যে সংখ্যক সদস্যের ভোট প্রয়োজন, তিনি তার থেকে ৬ ভোট বেশি পেয়েছেন।
 
বৃহস্পতিবার আস্থা ভোটে টিকে যাওয়ার পর জাতীয় পরিষদে ভাষণ দেন শাহবাজ শরিফ। এ সময় তার ওপর পুনর্বার আস্থা প্রকাশ করার জন্য জোটের অংশীদারদের ধন্যবাদ জানান তিনি।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category