শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ Time View

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটি শেষ হবে ১২ মে। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই নিগার সুলতানা জ্যোতিদের। দেশের মাটিতে ফিরেই ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে নামতে হবে লাল-সবুজ দলকে।

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটি শেষ হবে ১২ মে। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই নিগার সুলতানা জ্যোতিদের। দেশের মাটিতে ফিরেই ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে নামতে হবে লাল-সবুজ দলকে।ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে চলতি বছর বাংলাদেশ পুরুষ দলের ওপর চাপটা বেশ। তবে টানা সিরিজ খেলার চাপটা এখন নারীদের ওপরও পড়তে যাচ্ছে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই উইমেন’স চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে নিগারদের।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফর করবে ভারতের নারী দল। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও থাকছে দ্বিপাক্ষিক এ সিরিজে। এই সিরিজের ওয়ানডের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ হবে। 
 
শ্রীলঙ্কা সফরে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার এসএলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল জ্যোতিদের। অনানুষ্ঠানিক সেই ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে জ্যোতিরা।  শনিবার কলম্বোতে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category