মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ Time View

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

সিঙ্গাপুরে বুধবার (২৬ এপ্রিল) থেকে শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। যেখানে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে বাংলার মেয়েরা।

 ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই দলকে লিড এনে দেন পূজা দাস। এর দুই মিনিট পর সতীর্থের ফ্রি কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। বিরতিতে যাওয়ার আগে দলের স্কোরলাইন ৩-০ তে নিয়ে যান অধিনায়ক রুমা আক্তার।
 
দ্বিতীয়ার্ধে ফিরে আবারও গোল উৎসবে মাতে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৫৩ মিনিটে পূজা নিজের দ্বিতীয় গোলটি করেন। মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বক্সেই বল পেয়ে যান পূজা। গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন এ মিডফিল্ডার।
 
এর সাত মিনিট পর সুরভি আকন্দ প্রীতি তুর্কমেনিস্তানের জালে বল জড়িয়ে ব্যবধান ৫-০ করেন। স্পট কিক থেকে গোল করেন তিনি। প্রতিপক্ষের জালে বাংলাদেশের মেয়েরা শেষ আঘাতটি হানে ম্যাচের ৮২ মিনিটে। বদলি নামা তৃষ্ণা রানীর স্পটকিকে ৬-০ গোলের জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।
 
এএফসি এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ধাপে গ্রুপ সেরা দলগুলো পাবে দ্বিতীয় ধাপে খেলার টিকিট। গ্রুপ ‘ডি’ থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে আগামী রোববার স্বাগতিক সিঙ্গাপুরের মোকাবিলায় মাঠে নামবে ছোটনের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category