শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আবারও ইরান-সৌদি বাণিজ্য শুরু

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৭ Time View

দীর্ঘ বিরতির পর আবারও দেশ ইরান ও সৌদি আরব দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর।

ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ বিষয়ক মন্ত্রী রেজা ফাতেমি আমিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে পাঠানো এক বিবৃতিতে জানায়, সৌদি আরবে ইরানি পণ্য প্রবেশের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার পর তার মন্ত্রণালয় সৌদি আরবে পণ্য রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে।

চলতি মাসের শুরুতে ইরানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ লতিফি জানান, তেহরান ও রিয়াদের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতি দুই দেশের মধ্যে উন্নত অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। গত তিন বছরে তার দেশ সৌদি আরব ১৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইস্পাত রপ্তানি করেছে।

ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক ফারজাদ পিল্টন জানান, তেহরান সৌদি আরবের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তির দিকে নজর রাখছে। ইস্পাত, জাফরান, কার্পেট, সিমেন্ট ও শুকনো ফলের দিকে মনোনিবেশ করে এটি আরও দুই বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, গত মাসে তেহরান ও রিয়াদ সাত বছর পর তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয়। এরপর চলতি মাসের শুরুতে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category