সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

মুক্তির তিন দিনেই শতকোটি টাকা

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ Time View

ঈদ এলেই সাজ সাজ রব পড়ে যায় বলিউডপাড়ায়। ইফতার অনুষ্ঠান, নতুন ছবি মুক্তি সব মিলিয়ে ঝলমলিয়ে ওঠে বলিপাড়া। আর ঈদের দিনটা অলিখিতভাবেই যেন বলিউড সুপারস্টার সালমান খানের দখলে। বিশেষ এই দিনে মুক্তি পায় তাঁর সিনেমা।

কিসি কা ভাই কিসি কি জান  সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন সালমান খান। মুক্তির তিন দিনেই শতকোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।

পরিবারের সঙ্গে সাদামাটাভাবে ঈদ উদযাপন করতে ভালোবাসেন সালমান। এবারও পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ উদযাপন করলেন তিনি। খান বংশের ছোট থেকে বড় সব সদস্যের মিলনমেলা বসেছিল একছাদের তলায়। ঈদের দিন সকালে একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন সালমান। ছবিতে সালমানের সঙ্গে ছিলেন বন্ধু আমির খান।

ঈদ উপলক্ষে ভাইজান আমিরকে দাওয়াত দিয়েছিলেন। ছবিটি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। আর এই দুই তারকাকে একসঙ্গে দেখে তাঁদের ভক্তরা খুশিতে ফেটে পড়েছিলেন।
সালমানের ঈদের আরেকটি ছবি নেট দুনিয়ায় ভালোবাসার বার্তা ছড়িয়েছে। সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মার পোস্ট করা এক ছবিতে পুরো খান বংশকে একফ্রেমে দেখা গেছে।

ছবিতে সালমানের সঙ্গে আছেন তাঁর বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, দুই ভাই আরবাজ ও সোহেল, দুই বোন অর্পিতা ও অলভিরা, দুই ভগ্নিপতি আয়ুশ শর্মা, অতুল অগ্নিহোত্রীসহ পরিবারের খুদে সদস্যরাও।
ঈদের দিন রাতে আয়ুশ আর অর্পিতার বাসায় ঈদ উপলক্ষে এক বড়সড় পার্টির আয়োজন করা হয়েছিল। এই রাত আলোকিত হয়ে উঠেছিল বলিউড তারকাদের সমাগমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category