শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সিলেটে ক্যাম্প করবে তামিমরা, থাকবেন না সাকিব

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ Time View

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের প্রস্তুতির জন্য তিনদিনের ক্যাম্প করতে বুধবার (২৬ এপ্রিল) সিলেট যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তামিমদের সঙ্গে সিলেট যাচ্ছেন না সাকিব আল হাসান। তিনি যাবেন যুক্তরাষ্ট্রে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে সব সিরিজেই হারানোর পর, এবার আয়ারল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে সিরিজ হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানকার পিচে বাউন্স থাকায় কোচ হাথুরুসিংহে দলকে অনুশীলনের জন্য সিলেটে নিয়ে যাচ্ছেন।


তবে দলের সঙ্গে সিলেট যাচ্ছেন না বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। কারণ পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি। যার জন্য ছুটিও নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অনেক বছর পর এবারের ঈদটা বাবা-মার সঙ্গে মাগুরায় করলেও, সাকিবের এবারের ঈদ কেটেছে স্ত্রী ও সন্তানদের ছাড়াই। যার কারণেই যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতেই যাচ্ছেন।

এদিকে আয়ারল্যান্ড সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ থেকে দুই ভাগে দল যাবে চেমসফোর্ডে। তবে বড় অংশটা যাবে ৩০ এপ্রিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আগে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।   

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category