শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ফাইনালের জন্য চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ Time View

এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আজিঙ্কা রাহানে। ফর্মে না থাকায় বাদ পড়েছিলেন তিনি। সেই রাহানেকে নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা করল ভারত। নেতৃত্বভার যথারীতি রোহিত শর্মার কাঁধে।

২০২২ সালে জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলা রাহানের শেষ ১০ ম্যাচে পরিসংখ্যান মোটেই ভালো নয়। ১০ ম্যাচের ১৮ ইনিংসে সেঞ্চুরি তো দূরের কথা, হাফসেঞ্চুরিই করেন মোটে দুবার। ২০.৮৩ গড়ে তিনি করেন ৩৭৫ রান। তবে রাহানে ফর্মে ফিরেছেন চলতি আইপিএলে।


অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভালে। ৭ জুন প্রথম দিনের খেলায় মাঠে নামবে দুদল। গত বছর এ প্রতিযোগিতার শিরোপা জিতেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category