শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪৮ Time View

‘এক ঢিলে দুই পাখি মারা’ বোধহয় একেই বলে! চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাবধের দিনে অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ তথা জুনিয়র কোপার শিরোপাও জিতল ব্রাজিল।

টুর্নামেন্টটির ফাইনাল রাউন্ডের শেষ দিনে রোববার (২৩ এপ্রিল) রাতে ইকুয়েডরের অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের যুবারা।

এ জয়ের ফলে সব কটি ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওঠে আসে নেইমারদের উত্তরসূরীরা। তবে তাদের শিরোপাভাগ্য নির্ভর করছিল দিনের অপর ম্যাচের ওপর।

যেখানে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর ও ভেনেজুয়েলা। ইকুয়েডর নিজেদের ম্যাচটা জিতলেই শিরোপার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যেত ব্রাজিলের। তবে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডর। তাদের এই ড্রয়ে শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।

শেষ দিন পর্যন্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে ছিল ইকুয়েডর ও ব্রাজিল। গতকালের ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টুর্নামেন্টের স্বাগতিকরা। আর্জেন্টিনা কার্যত আগেই ছিটকে গিয়েছিল। ৫ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে আসর শেষ করল আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দিনে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিকুয়েলমে ফিলিপ, এডুয়ার্ডো অ্যানাস্তাসিও ও জোয়াও পেড্রো। আর্জেন্টিনার গোল দুটি এসেছে ভ্যালেন্টিন গিমেনেজ ও ক্লদিও এচেভেরির পা থেকে। হারের ম্যাচে লাল কার্ড পান ম্যানুয়েল ভিলালবা।

এদিকে, চ্যাম্পিয়নশিপের সেরা চার দল-ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা এরই মধ্যে কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category