শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ Time View

আচরণগত ত্রুটির অভিযোগে স্বাধীনভাবে তদন্ত চলকালে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ডোমিনিক রাব। খবর আল-জাজিরা। আজ শুক্রবার তিনি পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ঋষি সুনাককে দেওয়া এক চিঠিতে রাব বলেন, তদন্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, তবে তিনি সরকারের সমর্থনে থাকবেন। চিঠিটি টুইটারে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, আমি তদন্তের আহ্বান জানিয়েছিলাম। নিপীড়নের মতো কিছু পাওয়া গেলে পদত্যাগ করব বলে ঘোষণা দিয়েছিলাম। আমি বিশ্বাস করি, কথা রাখা গুরুত্বপূর্ণ। এটি মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরে উদ্বুদ্ধ করবে।

গেল অক্টোবরে সুনাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তৃতীয় কোনো জ্যেষ্ঠ মন্ত্রী ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন।

রাবের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজের অধীনে থাকে বেশ কয়েকজন সরকারি চাকরিজীবীর ওপর নিপীড়ন চালিয়েছেন।প্রধানমন্ত্রী ঋষি সুনাক জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডাম টলে কেসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন। রাব অবশ্য বারবার নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category