মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Title :
এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও সুযোগ শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ জরুরি অগ্নিনির্বাপণ মহড়া শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, মোদি কি ঢাকায় আসতেন: হুমায়ুন কবির আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-সার আমদানি করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ভারতের সাথে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

চাঁদ দেখা গেছে, আগামীকাল শনিবারই ঈদ

  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১০২ Time View

দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবারই (২২ এপ্রিল) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

 ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।
 
প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এক ঘণ্টা অর্থাৎ ৮টা ৯টা ও ১০টায় তিনটি জামাত এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
 
এদিকে সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও ঈদ উদ্‌যাপিত হচ্ছে।
 
সৌদিতে শুক্রবার ঈদ হলেও বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইয়ে বাংলাদেশের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে শনিবার (২২ এপ্রিল)। এ ছাড়া থাইল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category