সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও সুযোগ শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ জরুরি অগ্নিনির্বাপণ মহড়া শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, মোদি কি ঢাকায় আসতেন: হুমায়ুন কবির আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-সার আমদানি করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ভারতের সাথে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

প্রিজন ভ্যান থেকে শৌচাগারে যাওয়ার কথা বলে নয়, পুলিশ কর্মকর্তার সহায়তায় প্রাইভেটকারে চড়ে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই), প্রিজন ভ্যানের চালক ও পিচ্চি রাজার বোনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- এসআই প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমা।

পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালত থেকে ২৯ জন আসামিকে নিয়ে কাশিমপুর কারাগারে ফেরার পথে ঢাকার তাঁতীবাজারে ভ্যানটি থামানো হয়। সেখানে দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার প্রিজন ভ্যানের চাবি নিয়ে পিচ্চি রাজাকে নিচে নামিয়ে আনেন এবং আগে থেকে প্রস্তুত থাকা একটি প্রাইভেটকারে তুলে দেন। পরবর্তীতে আসামি শৌচাগারে যাওয়ার কথা বলে বাইমাইল এলাকা থেকে পালিয়ে গেছে বলে নাটক সাজানো হয়।

প্রাথমিক ঘটনার পর দায়িত্ব অবহেলার দায়ে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। তদন্তে আসল তথ্য বেরিয়ে এলে তাঁদের মধ্য থেকে দুই পুলিশ সদস্য ও আসামির বোনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া এই শীর্ষ মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তার এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা নিশ্চিতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category