শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কোহলির চোখে আইপিএলের সেরা ক্রিকেটার যিনি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেরা ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি অন্যতম। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক তিনি। ২২৯ ম্যাচে তিনি করেছেন ৬ হাজার ৯০৩ রান, যদিও স্ট্রাইকরেটটা ঠিক টি-টোয়েন্টিসুলভ নয় তার। সেই কোহলির চোখে আইপিএল সেরা কে?

আইপিএল সেরা ক্রিকেটারের প্রশ্নে কোহলি বেছে নিয়েছেন একজন ব্যাটার ও একজন বোলারকে। সেই তালিকায় স্থান পাননি মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, সুরেশ রাইনা, জাসপ্রিত বুমরাহ, ডোয়াইন ব্রাভোদের মতো খেলোয়াড়রা। কে স্থান পেলেন কোহলির তালিকায়?


আইপিএলের ১৮৪টি ম্যাচ খেলেছেন এবি ডি। তাতে তার ব্যাট থেকে এসেছে ৫১৬২ রান, যার গড় ৩৯.৭১, স্ট্রাইকরেট ১৫১.৬৯। ডিভিলিয়ার্সকে প্রতিযোগিতার সেরা ফিনিশার বলেছেন কোহলি। অন্যদিকে, আইপিএলে মালিঙ্গা ১২২টি ম্যাচ খেলে ১৭০টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৭.১৪ রান খরচ করেছেন শ্রীলঙ্কার সাবেক পেসার।
বিভিন্ন বিভাগে আরও কয়েকজনকে সর্বকালের সেরার তালিকায় রেখেছেন কোহলি। তার মতে, আইপিএলের সর্বকালের সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। সর্বকালের সেরা স্পিনার হিসাবে বলেছেন আফগানিস্তানের রশিদ খানের নাম। যদিও কোহলির মতে এই লড়াইয়ে রশিদের খুব কাছাকাছি থাকবেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন। আরও একজনের নাম বলেছেন কোহলি। তিনি আম্বাতি রাইডু। যোগ্যতা অনুযায়ী সব থেকে কম গুরুত্ব পাওয়া ক্রিকেটার হিসাবে রাইডুর নাম বলেছেন কোহলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category