শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে গ্রেফতার চীনা নাগরিক পুলিশি হেফাজতে

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ Time View

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার চীনা নাগরিককে দুই সপ্তাহের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ এপ্রিল) দেশটির পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহির আইয়ুব জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অভিযুক্ত চীনা নাগরিককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

 তিয়ান নামে ওই চীনা নাগরিক পাকিস্তানের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করেন। তবে  ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করেছেন চীনা নাগরিক।
  
পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশে দাসু বাঁধ অবস্থিত। সেখানে কর্মরত চীনা নাগরিক তিয়ান রোববার (১৬ এপ্রিল) ‘রোজা রাখায় কাজের গতি ধীর’ হয়- এ মন্তব্য করেছেন বলে অভিযোগ সেখানে কর্মরত পাকিস্তানি শ্রমিকদের। এছাড়া হযরত মুহাম্মদ (সা.) ও ধর্মের অবমাননা করেও তিয়ান কথা বলেন বলে অভিযোগ তাদের।
 
তিয়ানকে গ্রেফতারের দাবিতে রোববার একটি মহাসড়ক বন্ধ করে দেন শ্রমিকরা। সেইসঙ্গে তিয়ান থানায় লুকিয়ে থাকতে পারেন এ সন্দেহে কয়েকশ শ্রমিক স্থানীয় থানায় জোর করে ঢুকে পড়েছিলেন।
 পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা যদি প্রমাণ করতে পারেন যে তিয়ান ইসলামকে অবমাননা করেছেন তাহলে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা আইনে তার বিচার করা হবে।
 
পাকিস্তানি আইনে ধর্ম অবমাননার দায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ আইনে এখনও কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে অভিযুক্তদের ওপর হামলা ও তাদের পিটিয়ে মারার মতো ঘটনা ঘটে।
  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category