শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ঈদে জাহিদ প্রীতম নিয়ে আসছেন ‘নীল- অপরাজিতা’ ওয়েব ফিকশন

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ Time View

ঈদের আমেজে বাড়তি মাত্রা যোগ করতে দেশের জনপ্রিয় তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নিয়ে আসছেন ‘নীল- অপরাজিতা’ শিরোনামের ওয়েব ফিকশন।

তরুণ নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘ফিকশনের গল্পে দেখানো হবে শিলা, সিরাজ ও লাবন্যের এমন এক ভালোবাসার আবহ নিয়ে তৈরি হয়েছে যে গল্প আগে কখনো কেউ শোনায়নি। এ গল্পে থাকছে একাধিক চমক। গল্পটি নিয়ে খুব বেশি প্রচারণায় নামতে চাচ্ছি না, কারণ গল্পের একটা ফ্রেমও যদি দর্শক জেনে যায় তাহলে গল্পের শেষে যতগুলো টুইস্ট আছে সেগুলো দমে যেতে পারে।’

নির্মাতা আরও বলেন, ‘গল্পই এই ফিকশনের মূল শক্তি। গল্পটা যদি কোন দর্শক লাস্ট পর্যন্ত দেখে উঠতে পারে তাহলে সে পাবে নতুন এক দুনিয়ার গল্প। আমি আমার দর্শকদের জন্য এমন একটা দুনিয়াই সৃষ্টি করতে চাচ্ছি গল্পের মাধ্যমে।’

‘নীল- অপরাজিতা’র গল্পটি মিস্ট্রি, রোমান্টিক ও থ্রিলার জনরার একটা ফিকশন যেখানে মুশফিক ফারহান, তানজিন তিশা, সারা আলম, মুনিরা মিঠু, ইকবাল হোসেনসহ গুনী অভিনয় শিল্পীদের দেখা যাবে। ‘নীল- অপরাজিতা’ আসবে সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ করা হবে।

 

  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category