বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ফ্যান গার্ল থেকে নায়িকা!

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিমা চৌধুরী। তার প্রথম বিজ্ঞাপনটাই করেছিলেন আমির খানের সঙ্গে। অভিনেত্রী জানান, সেই কাজ করতে গিয়ে নাকি তিনি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলেন।‘পরদেশ’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন মাহিমা। তার সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। প্রথম ছবি আর বিজ্ঞাপন বলিউডের দুই খানের সঙ্গেই করেছিলেন তিনি। একটা সময় যাদের দূর থেকে দেখতেন, তাদের সঙ্গেই কাজ করেছেন পর্দায়।

অভিনেত্রী এর পর দাগ: দ্য ফায়ার, ধাড়কান, কুরুক্ষেত্র, দিল কেয়া করে, লজ্জা, দোবারা প্রভৃতি ছবিতে কাজ করেছেন। মাহিমা সালমান খান, সঞ্জয় দত্ত, সুনীল শেঠির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন।
অভিনেত্রী বলিউডের এই তারকাদের সঙ্গে কাজ করার স্মৃতি মনে করে সেই প্রসঙ্গে বলেন, ‘আমি শাহরুখ খান, সালমান খান, আমির খান, সঞ্জয় দত্তকে ভীষণ পছন্দ করতাম। আমি ওদের পোস্টার, ছবির প্রিমিয়ার, ম্যাগাজিন ইত্যাদিতে দেখতাম। কখনো কথা বলিনি, জানতাম না কীভাবে কথা বলতে হতো। কিন্তু গোটা বিষয়টার অনুভূতি দুর্দান্ত ছিল। এখন যেমন আমরা সহজেই তারকাদের নাগাল পেয়ে যাই–সোশ্যাল মিডিয়ার মাধ্যমে–তখন তো এসবের বালাই ছিল না।’

মাহিমা দেহরান, উত্তরাখণ্ড রিতু চৌধুরী নাম নিয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা বাঘপাত পশ্চিমি উত্তর প্রদেশ মধ্যে কারিকুর গ্রাম থেকে একজন হিন্দু জাট ছিলেন। তার মা দার্জিলিং, পশ্চিমবঙ্গ থেকে নেপালি জাতিভুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category