বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

পরিচালকের বিরুদ্ধে মামলা করলেন রিয়াজ

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২১৩ Time View

পরিচালক হারুনুর রশীদ কাজলের (জ্যাম্বস্ কাজল) বিরুদ্ধে ১৬ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন অভিনেতা রিয়াজ। মামলা নম্বর: ১৬৭/২০২৩।গত ১ এপ্রিল এফডিসিতে সংবাদ সম্মেলনে  রিয়াজের বিরুদ্ধে ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তোলেন পরিচালক হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। ওই সময় রিয়াজ জানিয়েছিলেন তিনি এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যার রেশ ধরেই এ মামলা করেন রিয়াজ।

মামলা করে সংবাদমাধ্যমকে রিয়াজ বলেন, পরিচালক হারুনুর রশীদ কাজলের কথায় তার সম্মান হানি হয়েছে। এ কারণেই মামলা করেছেন তিনি। এখন অপেক্ষায় আছেন ন্যায়বিচারের।

জানা যায়, মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category