শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লিগ পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ Time View

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী, শেখ জামাল, লেজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর অবনমন হয়েছে ঢাকা লেপার্ডস, শাইনপুকুর ও অগ্রণী ব্যাংকের।

লিগ পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী, শেখ জামাল, লেজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর অবনমন হয়েছে ঢাকা লেপার্ডস, শাইনপুকুর ও অগ্রণী ব্যাংকের।

বৈশাখের উষ্ণতা আর প্রকৃতির রুক্ষতাকে সঙ্গী করেই শেষ হলো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ডিপিএলের লিগ পর্ব। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, বিকেএসপি কিংবা ফতুল্লা- সবখানে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের অসহ্য গরমে ব্যাট-বলের লড়াই চালাতে হয়েছে শেষ পর্যন্ত।রাউন্ড অব ইলেভেনে জমে উঠেছিল পয়েন্ট টেবিলের লড়াই। ১২ দলের জমজমাট লড়াইয়ে প্রতিটি দলের এগারোটি ম্যাচ খেলার পর কেউ পিছিয়েছে টেবিলে, কেউ আবার এগিয়েছে শিরোপার দৌড়ে। টেবিলের প্রথম ছয় দল খেলবে সুপার লিগে। সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে আবাহনী, শেখ জামাল, লেজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

দুর্দান্ত পারফর্ম করে এবারও শীর্ষে আবাহনী। ১০ জয়ে ২০ পয়েন্ট ডিপিএলের সফলতম ক্লাবটির। সমান পয়েন্ট নিয়ে আকাশি-নীলদের কাঁধে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল। শিরোপার লড়াইটা জমিয়ে তুলেছে এই টপ টু টিম। এরপরই অবস্থান মাশরাফীর লেজেন্ডস অব রূপগঞ্জের। আট জয়ে ১৬ পয়েন্ট ম্যাশের দলের।

লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। তামিমের দলের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের পাঁচে অবস্থান সাকিবের মোহামেডানের। শুরুতে হারের বৃত্তে ঘুরপাক খেলেও, সাকিব যোগ দেয়ার পর বদলে যায় চেহারা। ঠিকই এলিট তালিকায় জায়গা করে নিয়েছে বিগ বাজেটের দলটি।

৫ দল মোটামুটি আগেই জায়গা পাকা করলেও, ষষ্ঠ অবস্থান নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। লিগ পর্বের শেষ রাউন্ডে আলাদা ম্যাচে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ও ব্রাদার্স ইউনিয়ন। তবে, ১১ পয়েন্ট নিয়ে টপ সিক্সে জায়গা করে নিয়েছে গাজী।
এদিকে কোনোমতে রেলিগেশন এড়িয়েছে রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স ও সিটি ক্লাব। রূপগঞ্জের পয়েন্ট ৯। আর বাকি দু’দলেরই সংগ্রহ ৮ পয়েন্ট।

তবে, টেবিলের তলানিতে থাকা ৩ দলকে খেলতে হবে রেলিগেশন লিগ। সে তালিকায় আছে অগ্রণী ব্যাংক, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস। সেখান থেকেই পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকা দু’দল নেমে যাবে ফার্স্ট ডিভিশনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category