শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মাইকে আজানের ধ্বনি শুনতে আপত্তি নেই মার্কিনীদের

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৮৫ Time View

মাইকে আজানের ধ্বনি শুনতে আপত্তি নেই যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরের বাসিন্দাদের। এ শহরের মসজিদগুলোতে দিনে পাঁচবার উচ্চস্বরে আজান দেওয়ার অনুমতি দিয়েছে সিটি কাউন্সিল। এ প্রথমবার এমন নির্দেশ দেওয়া হয়েছে মিনেসোটায়।

প্রথমে পরীক্ষামূলকভাবে একটি মসজিদে দিনে পাঁচবার মাইক/লাউডস্পিকার দেওয়া শুরু হয়। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেই ওই পদক্ষেপ নেয়া হয়েছিল। তবে এতে আপত্তি করেননি অমুসলিমরা। বরং তারা বলছে, আজানের ধ্বনি শুনতে আপত্তি নেই। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

জানা গেছে, সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছে শহরটির প্রশাসন। জানিয়ে দেয়া হয়েছে, নির্দিষ্ট পাঁচ সময়ে নিয়ম মেনে মাইক/লাউডস্পিকারেই আজান শোনানো হবে। কেবল মাত্র রমজান মাসের জন্যই এ নির্দেশ দেয়া হয়েছে।

একাধিক মার্কিন শহরেই লাউডস্পিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। খুব ভোরে বা রাতে লাউডস্পিকারের ব্যবহার করা যায় না। নিয়ম অনুযায়ী, সকাল ৭টার আগে এবং রাত ১০টার পরে ব্যবহার করা যাবে না লাউডস্পিকার। এ নিয়মের কারণে দিনের প্রথম আজান লাউডস্পিকারে বাজাতে পারে না মসজিদগুলো। এবার থেকে বদলাতে চলেছে সেই নিয়ম, এমনটাই জানিয়েছে মিনিয়াপলিস প্রশাসন। নগর প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ‘ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা মিনিয়াপলিসের অন্যতম প্রধান আদর্শ।’

তিন বছর আগে থেকেই নতুন নির্দেশ দেয়ার প্রস্তুতি নিচ্ছিল মিনিয়াপলিস প্রশাসন। পরীক্ষামূলকভাবে একটি মসজিদে দিনে পাঁচবার লাউডস্পিকার দেওয়া শুরু হয়। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেই ওই পদক্ষেপ নেয়া হয়েছিল। তবে এতে আপত্তি করেননি অমুসলিমরা। বরং তারা বলছে, আজানের ধ্বনি শুনতে আপত্তি নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category