শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ Time View

আবু নাঈম সোহাগের বিরুদ্ধে আর্থিক অনিয়ম প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বাফুফে ভবনে জরুরি মিটিং শেষে এমন ঘোষণা দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী।

মুর্শেদী বলেন, ‘(ফিফায়) যখন প্রমাণিত হয়েছে (সোহাগের অনিয়ম) তখন আজকে জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাকে ভবিষ্যতে আর কোনো দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো স্থান (জায়গা) দেওয়া হবে না।

এদিন সোহাগের পরিবর্তে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। ইমরান তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে বাফুফে নতুন সাধারণ সম্পাদক খুঁজে নেবে।উল্লেখ্য, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে গেল শুক্রবার দুই বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category