বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ঘরোয়া ক্রিকেটে প্রাইজমানি বাড়াল বিসিসিআই

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ Time View

ঘরোয়া টুর্নামেন্টের জন্য প্রাইজমানি বাড়াল বিসিসিআই। রঞ্জি ট্রফির চ্যাম্পিয়নরা পাবে ৫ কোটি ভারতীয় রুপি। আর সিনিয়র নারীদের টি-টোয়েন্টি ট্রফি বিজয়ীদের পুরস্কারের অর্থ আটগুণ বাড়ানো হয়েছে।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ রোববার (১৬ এপ্রিল) এক টুইটে বলেছেন, ‘আমি সব ঘরোয়া টুর্নামেন্টের জন্য পুরস্কারের অর্থ বৃদ্ধির ঘোষণা করতে পেরে আনন্দিত।’ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন বেতন কাঠামো অনুসারে, রঞ্জি ট্রফি বিজয়ীরা এই বছর নগদ ৫ কোটি রূপি পুরস্কার পাবে। যা আগে ছিল ২ কোটি ভারতীয় রুপি। এদিকে রানার্স আপ এবং সেমিফাইনালে পরাজিত দলগুলো যথাক্রমে ৩ কোটি এবং ১ কোটি করে পাবে।

এদিকে ইরানি কাপের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। পূর্বে ইরানি কাপের বিজয়ীরা ২৫ লাখ ভারতীয় রুপি পেত। যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ, এবার থেকে ইরানি কাপের বিজয়ীরা পাবে ৫০ লাখ ভারতীয় রুপি। আর রানার্স-আপ দল পাবে ২৫ লাখ রুপি।

দুলেপ ট্রফিতে চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি রুপি এবং রানার্স-আপ পাবে ৫০ লাখ রুপি। বিজয় হাজারে ট্রফির বিজয়ীরা এখন থেকে পাবে ১ কোটি এবং দ্বিতীয় সেরা দলটি ৫০ লাখ ভারতীয় রুপি পাবে।

এদিকে সিনিয়র নারী ওয়ানডে ট্রফির বিজয়ীরা ৫০ লাখ এবং রানার্স-আপ দল ২৫ লাখ রুপি পুরস্কার পাবে। সিনিয়র নারীদের টি-টোয়েন্টি ট্রফির পুরস্কারের অর্থও বাড়ানো হয়েছে, বিজয়ী দল ৪০ লাখ রুপি পাবে। বর্তমানে তারা যত পাচ্ছে তার চেয়ে আটগুণ অর্থ বেশি পাবে তারা।
এর আগে ভারতের ঘরোয়া ক্রিকেট মৌসুম ২০২৩-২৪ এর সূচি ঘোষণা করে বিসিসিআই। ২৮ জুন দুলেপ ট্রফি দিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হচ্ছে।   

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category