শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘আর্কটারাস’

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৫০ Time View

ভারতে বেশ কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ ব্যাপক বৃদ্ধির মূলে রয়েছে নতুন কোভিড ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬, যা ‘আর্কটারাস’ নামে পরিচিত। ভারতের পর এবার যুক্তরাষ্ট্রেও করোনার এ নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে।

শুক্রবার (১৪ এপ্রিল) প্রকাশিত সিডিএসের সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে মোট করোনা আক্রান্তের৭ শতাংশই ওমিক্রনের নতুন ধরন এক্সবিবি.১.১৬-এ আক্রান্ত।
 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ কোভিড রোগী এক্সবিবি ভেরিয়েন্টে আক্রান্ত, যা মোট আক্রান্তের তিন-চতুর্থাংশেরও বেশি। তবে সম্প্রতি এক্সবিবি ভেরিয়েন্টের মাত্রা কমছে।
 
এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনার এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত কয়েক মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং পূর্ব তিমুরে প্রায় ৫০০ শতাংশ সংক্রমণ বেড়েছে।
 
প্রতিবেদনে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। দেশগুলোতে ১০০ শতাংশের বেশি সংক্রমণ বেড়েছে।
 
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদন অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা সংক্রমণ দিগুণ বেড়েছে। এছাড়া এখন পর্যন্ত ২৯টি দেশে নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানিয়েছে, ওমিক্রনের নতুন স্ট্রেন এক্সবিবি.১.১৬ ভারতের পর যুক্তরোষ্ট্রেও সংক্রমণের হার বাড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category