শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দুবাইয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ Time View

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (১৫ এপ্রিল) বিকেলে আল রাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনের বলা হয়েছে, আগুনের বিষয়ে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে অবহিত করা হয়। তারা ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং উচ্ছেদ ও অগ্নিনির্বাপণ শুরু করে।

পোর্ট সাইদ এবং হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিলো। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর শুরু হয় কুলিং অপারেশন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।

ভবনের একটি দোকানের এক শ্রমিকের জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তার কথায়, ‍‍`আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।‍‍`নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category