শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পহেলা বৈশাখের নাটক ‘কে প্রথম কাছে এসেছি’

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ Time View

বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ। এ উৎসবকে কেন্দ্র করে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন।

নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক। খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি।নাটকের গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, একজন তরুণের সফলতার গল্প এটি। এ গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে, সফলতার আনন্দও আছে সমানতালে।

নাটকটি নিয়ে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, গল্পটা সাধারণ হলেও সুন্দর। তাই পরিচ্ছন্ন একটা মেকিংয়ের চেষ্টা ছিল। সব কলাকুশলী এ নাটকটির জন্য আন্তরিকার সঙ্গে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নাটক প্রসঙ্গে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার মাঝেই থাকি। সে সীমাবদ্ধতার মধ্যে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে নাটকটিতে। নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে জীবনের প্রতিকূল সমস্যা কাটিয়ে তোলা সম্ভব তা গল্পটিতে তুলে ধরা হয়েছে। যা অনেককেই অনুপ্রাণিত করবে।’
 
নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের একটি গানও রয়েছে। এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি, আর সুর করেছেন মার্সেল। পহেলা বৈশাখের দিন আরটিভিতে প্রচারিত হবে বৈশাখের বিশেষ এই নাটকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category