শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেসি

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৯১ Time View

যুক্তরাস্ট্রের সাময়িকী ‘টাইম’ সম্প্রতি প্রকাশ করেছে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা যেখানে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় আছেন হালের আরেক জনপ্রিয় ফুটবলার কিলিয়ান এমবাপেও।

সাময়িকীটির ওয়েবসাইটে কাল প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে লিখেছেন টেনিসে সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার। গত বছর সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেওয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, ‘লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।‍‍`

‍‍`৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।’-তিনি আরও যোগ করেন।

অবসর নেওয়ার পর ফেদেরার টের পেয়েছেন, তাদের মতো কিংবদন্তি অ্যাথলেটরা বাকিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অ্যাথলেটরা তা টের পান না এবং মেসির ক্ষেত্রেও বিষয়টি তাই বলে মনে করেন এই সুইস কিংবদন্তি।

তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার শেষ হয়েছে। এখন বুঝতে পারি আমরা অ্যাথলেটরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা তা টের পাই না। মেসির মতো একজন ফুটবলারের জন্য এটির ব্যাপ্তি আর বড়, কারণ সে জনপ্রিয় একটি ক্লাব এবং ফুটবলপাগল একটি দেশের প্রতিনিধিত্ব করে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অসাধারণ ছিল। বুয়েনস এইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে পড়া খেলাধুলার জন্য দারুণ মুহূর্ত। গোটা বিশ্বই তা দেখেছে। এমনকি যারা ফুটবল দেখে না তারাও বুঝেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রভাব কতটা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category