শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মুক্তি পেল সাকিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ Time View

তিনি যে বিশ্ব সেরা অলরাউন্ডার। শুধু কি ক্রিকেটে! সাকিবকে পাওয়া যায় সব জায়গাতেই। ক্রিকেটের মাঠ থেকে শুরু করে, তার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা টেলিভিশনের বিজ্ঞাপনে কাজে। সব জায়গায়ই আছেন  এই অলরাউন্ডার। তবে ক্রিকেটের বাইশ গজ থেকে রেস্টুরেন্ট, শেয়ারবাজার বা বিজ্ঞাপনের মডেল, কোন ক্ষেত্রে পা রাখেননি সাকিব আল হাসান? এবার সাকিব নাম লেখালেন অভিনয়ে।

একটি শর্টফিল্মে অভিনয় করেছেন সাকিব। গতকাল মুক্তি পেয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নিজের ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করেন তিনি।

এটি মূলত একটি মোবাইল ফোন কোম্পানির জন্য নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। পবিত্র রমজান মাসের সংযম ও ত্যাগকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গত মাসে যখন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ চলছিল, দুই ম্যাচের মধ্যখানের বিরতিতে চট্টগ্রামের সিআরবিতে এই চলচ্চিত্রের শুটিং করেন সাকিব, যা নিয়ে তখন বেশ আলোচনা ও সমালোচনাও হয়েছিল। সেই চলচ্চিত্রটিই সব কাজ শেষে অবশেষে মুক্তি পেল।

সাকিব ছাড়াও এই ছবিটিতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদারসহ বেশ কয়েকজন অভিনেতা। এর আগে চলতি মাসের ৩ তারিখে তার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে একই বিজ্ঞাপনের প্রচারণা চালান তিনি। ইয়ামাহা এফ জেড এস-এর ভার্সন থ্রি ডিলাক্স এডিশনের বিজ্ঞাপন করছেন তিনি।

ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ইয়ামাহা এফ জেড এস ভার্সন থ্রি ডিলাক্স এডিশন উদ্বোধন করতে উন্মুখ হয়ে আছি। সে বিজ্ঞাপনে অবশ্য চমক ছিল আরও। সেখানে সাকিবের পাশাপাশি আছেন তার স্ত্রী উম্মে শিশির আল হাসানও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category