মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ Time View

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত হানে।

এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। পরে অবশ্য এই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। খবর আল-জাজিরার।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে।জয়েন্ট চিফস অব স্টাফস জানিয়েছেন, মধ্যবর্তী পাল্লার বা তার বেশি বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিল।

জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি দেশটি।
তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।
এদিকে জয়েন্ট চিফস অব স্টাফস সাংবাদিকদের এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, এ বিষয়ে বিস্তারত জানতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা যৌথভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category