মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিবিসির বিরুদ্ধে মামলা করল ভারতের ইডি

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৭২ Time View

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে । তারা বলছেন বিবিসি সেদেশে বিনিয়োগ এনেছে এফডিআইয়ের বিধি না মেনেই। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিবিসির বিরুদ্ধে এ মামলা দায়ের হয়েছে।

ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে। এই লেনদেনে কোনোভাবে বিদেশি বিনিয়োগ আইন, এফডিআই লঙ্ঘিত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে  আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে দিল্লিতে বিবিসি ইন্ডিয়ার সদর দফতরে তল্লাশি চালায়। এর আগে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে বিবিসি নির্মিত তথ্যচিত্রে সমালোচনা করা হয় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি), আইটি বিভাগ, জানিয়েছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের আয়ের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং অনেক ক্ষেত্রে কর ফাঁকির ঘটনাও ঘটেছে।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে।

গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা বিবিসির হিসাব-নিকাশ বইয়ে তারা অনিয়ম পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেয়া হয়েছে। এখনো অভিযোগের বিষয়ে কোনো জবাব দেয়নি বিবিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category