মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাবা-ছেলের গল্পে আজিজুল-ফারহান

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩০৩ Time View

সম্পর্কের গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বাবা-ছেলের সম্পর্ক পর্দায় তুলে ধরবেন তিনি। নাটকের নাম ‘সম্পর্ক’।‘সম্পর্ক’ নাটকে বাবার চরিত্রে অভিনয় করবেন আজিজুল হাকিম। ছেলের চরিত্রে থাকছেন মুশফিক ফারহান। তাদের সঙ্গে এ গল্পে থাকবে দুই নায়িকা।

এতটুকুতে স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা প্রেমের নাটকের একটা সাধারণ গল্প। তবে এই গল্প বেশ জটিল, বাবা-ছেলের রসায়ন নিয়ে এগিয়ে চলা। বাবা আর ছেলের এই গল্পে অতিথি চরিত্রে হাজির হবে দুই নায়িকা কেয়া পায়েল ও সামিরা খান মাহি।

যেটার গল্প পরিচালকের, চিত্রনাট্য করেছেন তাসদিক শাহরিয়ার ও ইব্রাহিম চৌধুরী আকিব। নির্মাতা মাহমুদুর রহমান হিমি এই নাটক নিয়ে বলেন, ‘গল্পে চমক আছে, সঙ্গে মজাও। জোর দিয়ে বলতে পারি গল্পনির্ভর এই কাজটি দর্শকমনে নাড়া দেবে।’

ঈদুল ফিতরে এলবিসি ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা হিমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category