শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রকাশ পেল ওয়ারসাইট ব্যান্ডের ‘দানব’

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ Time View

দেশের জনপ্রিয় হেভিমেটাল ব্যান্ড ওয়ারসাইট। এখন পর্যন্ত ২০০টিরও বেশি শো-তে পারফর্ম করা ব্যান্ডটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে এবং গত ৯ এপ্রিল ব্যান্ডটির ১৪ বছর পূর্তি হয়।আর ১৪ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড মেম্বাররা লাইভে আসেন তাদের ব্যান্ডের পেজ থেকে। লাইভে এসে ১৪ বছরের জার্নির গল্পের মাঝেই হুট করে সারপ্রাইজলি ওয়ারসাইট রিলিজ দেয় তাদের নতুন গান ‘দানব’-এর মিউজিক ভিডিও।

নতুন গান সম্পর্কে ওয়ারসাইট ব্যান্ডের গিটারিস্ট সাদমান লাবিব বলেন, ‘আমাদের ব্যান্ডের ১৪ বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই লাইভে আসি। এরপর আমরা দানব গান প্রকাশ করে আমাদের শ্রোতাদের সারপ্রাইজ দিই। দানব গানটি আমাদের দ্বিতীয় অ্যালবামের একটি গান। আশা রাখি গানটি সবার পছন্দ হবে।’
‘দানব’ গানটি লিখেছেন ওয়ারসাইট-এর ভোকালিস্ট ও লিরিসিস্ট সৈয়দ রায়হান কাওসার। গানটি স্টুডিও মার্সে রেকর্ড করা হয়েছে এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন শাকখার।

ওয়ারসাইট ব্যান্ডটির বিশেষত্ব হলো তারা সবসময় মুখোশ পরে পারফর্ম করে। ২০১৬ সালে ব্যান্ডটি তাদের প্রথম সলো অ্যালবাম ‘যুদ্ধের কোরাস’ প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category