মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাশিয়ায় নিয়ে যাওয়া ৩০ শিশু ইউক্রেনে ফিরল মায়ের কোলে

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ Time View

ইউক্রেনে মায়ের কোলে ফিরেছে অধিকৃত এলাকা থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া ৩০টিরও বেশি শিশু।শনিবার (৮ এপ্রিল) সেভ ইউক্রেন নামক একটি দাতব্য সংস্থা শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভের দাবি, এ ৩০ শিশুর ফিরে আসা ছোট্ট একটি ঘটনা। কারণ, রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে গিয়েছে রুশরা।

তবে মস্কো কিয়েভের এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যায়নি; বরং যুদ্ধের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতেই তাদের যুদ্ধপ্রবণ এলাকা থেকে দূরে সরিয়ে নেয়া হয়েছে।

সেভ ইউক্রেন আরও জানিয়েছে, শিশুরা এবং তাদের পরিবারের সদস্যরা নিরাপদের সীমান্ত অতিক্রম করে কিয়েভ নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছেছে। সংস্থাটির প্রকাশ করা এক ভিডিও থেকে দেখা গেছে, শিশুরা ব্যাগ এবং সুটকেস নিয়ে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে এবং পরে সেখান থেকে একটি বাসে করে চলে যায়।

সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেছেন, ‘আমাদের পঞ্চম উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। আমরা বেশ কয়েকজন শিশুকে ফিরিয়ে আনতে পেরেছি এবং এর নানা জটিলতার কারণেও এটি বেশ কঠিন মিশন ছিল।’

কুলেবা যেসব মা রাশিয়ায় গিয়ে লড়াই করে তাদের সন্তানদের ছাড়িয়ে এনেছেন, তাদের সাহসের প্রশংসা করেন। তিনি তাদের ‘বীরোচিত মা’ বলেও আখ্যা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category