রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিষেক

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩০৯ Time View

বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিষেক-ঐশ্বর্যের। এ বিষয়ে টুইটারে মুখ খুলেছেন অমিতাভপুত্র অভিষেক বচন। খবর আনন্দবাজার।২০০৭ সালে অভিষেক বচন আর ঐশ্বর্য বিয়ে করেন। বিয়ের আগে দুজনেই অন্য তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু সে সম্পর্ক ভেঙে বলিউড ইন্ডাস্ট্রিতে হঠাৎই বিয়ের সানাই বেজে উঠে আসে। এরপরই নানা সময় কারণে অকারণে এ জুটির বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে বারবার।

সম্প্রতি এ জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠেছে আম্বানি পরিবারের জমকালো পার্টি কেন্দ্র করে। ৩১ মার্চ ও ১ এপ্রিল দুদিন ধরে চলে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ (NMACC)-এর উদ্বোধন। ওই অনুষ্ঠানে অনেক তারকার মাঝে উপস্থিত ছিলেন মেয়ে নিয়ে ঐশ্বর্য রায়।

ওই অনুষ্ঠানে মেয়ে আর স্ত্রীর সঙ্গে দেখা যায়নি অভিষেককে। অভিষেকের অনুপস্থিতির পাশাপাশি  সমস্যা আরও বাড়িয়ে তোলে ওই অনুষ্ঠানে পাপ্পারাজির তোলা একটি  ছবি। যে ছবিতে সালমানের ঠিক পেছনেই দেখা যায় ঐশ্বর্যকে। যদিও মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী এসবের কিছু্ জানেন না।

এরপরই নেট দুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পরে তাদের বিবাহিত দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে ফাটল ছড়িয়ে পড়েছে। আর এ গুঞ্জনেরই জবাব দিয়েছেন অভিষেক।

সম্প্রতি টুইটারে আম্বানীদের অনুষ্ঠানে আসা ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যর একটি ছবি পোস্ট করেন বচন পরিবারের এক সদস্য। ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার প্রিয় মানুষেরা।’এই টুইটের জবাবে অভিষেকও লেখেন, ‘আমারও প্রিয় মানুষেরা।’

টুইটারে এ মন্তব্য দেখে নেটিজেনদের বুঝতে আর বাকি নেই, তাদের জুটি ভাঙার তথ্য সম্পূর্ণ গুঞ্জন। মাত্র তিনটি শব্দে সব জল্পনার অবসান ঘটানোর কাজ এবারই প্রথম নয় অভিষেকের। এর আগেও বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে টুইটারকেই হাতিয়ার হিসেবে নিয়েছিলেন এ অভিনেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category