শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ Time View

জাপানের একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে ১০ জন আরোহী ছিলেন। তাদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার হেলিকপ্টারটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে। ইউএইচ–৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহণে ব্যবহার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা।

তিনি জানান, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category