শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৮১ Time View

ঢাকা টেস্টের চতুর্থ দিনে দুই উইকেট হাতে রেখে মাত্র ৩৬ মিনিট তথা ৯ ওভার ব্যাট করতে পেরেছে আয়ারল্যন্ড। সফরকারীদের শেষ দুই উইকেট তুলে নেন ইবাদত হোসেন। আইরিশরা অল-আউট হয়েছে ২৯২ রানের। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৩৮ রান। এমনিতেই টার্গেট কম মনে হলেও চতুর্থ দিনের উইকেটে খুব একটা সহজও হবে না।

শুক্রবার (৭ এপ্রিল) চতুর্থ দিনে তাইজুলকে দিয়ে বোলিং শুরু করালেন অধিনায়ক সাকিব। তবে ব্রেক থ্রু দিলেন ইবাদত। তার চোখ ধাঁধানো একটা সুইং বল ডিফেন্ড করতে গিয়েছিলেন অ্যান্ডি ম্যাকব্রেইন। কিন্তু তাকে বোকা বানিয়ে বল স্টাম্পে আঘাত হানে। ১৫৬ বলে ৭২ রানের ইনিংস খেলে ফিরলেন ম্যাকব্রেইন। এরপর গ্রাহাম হিউমকে (২) লিটন দাসের গ্লাভসবন্দি করে আইরিশদের দ্বিতীয় ইনিংসের ইতি টেনে দেন ইবাদত। ৩৭ রানে এই পেসারের শিকার ৩টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া তাইজুল এবার ৪২ ওভারে ১৬ মেডেনসহ ৯০ রানে নিলেন ৪ উইকেট। অধিনায়ক সাকিব নিয়েছেন ২টি।

এর আগে গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় ৮ উইকেটে ২৮৬ রান তুলে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানো দলটি ঘুরে দাঁড়ায় লরকান টাকারের অসাধারণ সেঞ্চুরিতে। তার ১০৮ রানের ইনিংসে ছিল ১৪টি চার এবং ১টি ছক্কা। এছাড়া ১৪৫ বলে টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর। ৫৬ রানে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। অ্যান্ডি ম্যাকব্রেইনও ৭১* রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category