মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘ওয়ার-২’-এ একসঙ্গে হৃতিক-এনটিআর জুনিয়র!

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ Time View

দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র এখন সবখানেই বাজিমাত করছেন। সম্প্রতি অস্কার জয় করেছে তার সিনেমার নাটু নাটু গানটি। এ ছাড়া নিজের পরবর্তী ছবিতে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এদিকে আবার নতুন খবর বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণের এই সুপারস্টারের।সম্প্রতি প্রকাশ পেয়েছে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের ছবি ‘ওয়ার ২’ ছবির ফার্স্ট পোস্টার। আর সেখানে দেখা গেছে বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে এনটিআর জুনিয়রকে। ছবিতে দেখা যায়, পোস্টারের অর্ধেক জুড়ে হৃতিকের মুখ, বাকি অর্ধেকে এনটিআর জুনিয়র, সাদা কালো সেই ছবির মাঝে লাল রঙে লেখা সিনেমার নাম ‘ওয়ার ২’।
এই ছবি প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সিনেমার প্রথম ঝলক। যদিও এটি কোনো অফিশিয়াল পোস্টার নয়। ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক রোশন ও এনটিআর জুনিয়রের একসঙ্গে কাজ করার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনা থেকেই এই পোস্টার তৈরি করে ফেলেছেন কোনো এক ভক্ত। আর সেটাই সোশাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অন্য অনুরাগীরা নিজেদের মতামতও জানিয়েছেন ওই পোস্টারের নিচে।

মঙ্গলবারই খবর পাওয়া গিয়েছে, সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন ‘ওয়ার ২’। তারপর বুধবারই নতুন খবর আসে, এ সিনেমায় হৃতিকের পাশাপাশি অভিনয় করতে চলেছেন দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র। দীর্ঘদিন ধরেই এ ছবিতে হৃতিকের বিপরীতে দ্বিতীয় নায়কের সন্ধান চলছিল। এবার খবর, যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে হৃতিকের বিপরীতে বলিউডের কোনো নায়ককে নয়, বরং নির্মাতারা বেছে নিয়েছেন বিশ্বখ্যাত দক্ষিণী তারকাকেই। তবে এই ছবিতে জুনিয়র এনটিআরের চরিত্রটি ঠিক কিরকম হবে, সে বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নির্মাতারা।
এবারই প্রথম কোনো বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন এনটিআর জুনিয়র। এবার হৃতিকের সঙ্গে এনটিআর জুনিয়রকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় তাদের ভক্ত-অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category