মঙ্গলবার, আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এক জনসভায় অংশ নেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে বললেন, ২০২৪ সালের নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতে চায় ক্ষমতাসীনর ডেমোক্র্যাটরা। তাই ভয় পেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। শুধু তাই নয়, নিজ বক্তব্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেন তিনি।