শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থদের ইফতার করাবেন সাকিব

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ Time View

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ইফতারের ঘোষণা দিয়েছেন সাবিক আল হাসান।মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটে ভয়াবহ আগুন লাগে বঙ্গবাজার মার্কেটে। ঘটনার সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এ ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘বঙ্গবাজারের আগুনে অনেক ব্যবসায়ী তাদের সম্বল ও আয় হারিয়েছেন। মর্মান্তিক ঘটনায় বিশেষ করে পবিত্র রমজান মাসে এটি তাদের জন্য খুব কঠিন সময় হিসেবে এসেছে। এখন একে অপরের পাশে দাঁড়াতে হবে।’সাকিব আরও বলেন, ‘এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। আমি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ইফতারের জন্য ক্ষতিগ্রস্থদের মাঝে ২০ হাজার টাকা দিতে চাই। এই ইফতারের আয়োজন করবে মাস্তুল ফাউন্ডেশন।’

দেশের সকলকে আহ্বান জানিয়ে সাকিব বলেন, ‘একটি বরকতময় রমজান নিশ্চিত করতে ক্ষতিগ্রস্থদের জন্য যে যেভাবে পাশে দাঁড়াতে পারেন, সেভাবে এগিয়ে আসুন। আমরা তাদের দুঃখকষ্ট দূর করার জন্য একসঙ্গে কাজ করতে পারি।’

এ দিন আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আরও যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ৬ ঘণ্টা পর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category