শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মেসিকে ফেরাতে স্পন্সর খুঁজছে বার্সেলোনা

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৪২ Time View

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের চুক্তির মেয়াদ আছে আর মাস তিনেকের মতো। আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন করে ক্লাবটির সঙ্গে চুক্তির সম্ভাবনা দিনে দিনে ক্ষীণ হয়ে আসছে। অন্যদিকে জোরাল হচ্ছে তার বার্সেলোনা প্রত্যাবর্তনের সম্ভাবনা। নতুন একটি খবর সে সম্ভাবনার পালে দিয়েছে হাওয়া।

২০২১ সালের জুনে মেসি যখন বার্সা ছাড়েন তখন ফের এই ক্লাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফ্রি এজেন্ট হিসেবে প্যারিসে পা বাড়ানোর পর পেরিয়ে গেছে দু বছর। এ মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে তার। নতুন করে আর চুক্তি সাক্ষর না করলে বিনামূল্যেই মেসিকে দলে নিতে পারবে ক্লাবগুলো। সে ক্ষেত্রে বার্সেলোনায় ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

সুযোগটা নিতে চায় বার্সেলোনাও। মেসিকে দলে ভেড়ানোর পথে বার্সেলোনার বড় বাঁধা লা লিগার আর্থিক স্বচ্ছতার নীতি। এই নীতি না ভেঙেই মেসিকে দলে ভেড়ানোর বুদ্ধিও বের করে ফেলেছে ক্লাবটি। এমনটাই দাবি প্রখ্যাত স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরোর। আর্থিক নীতি না ভেঙে মেসির উচ্চ বেতন নিশ্চিত করতে বহিরাগত স্পন্সর খুঁজছে বার্সা, যার মাধ্যমে যোগ হওয়া অর্থ খরচ হবে এই খাতে।

নিজেদের ৫২ বছরের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি ক্লাবটির। গত দুই মৌসুমে মেসি প্রত্যাশা পূরণ করতে না পারলেও কাতার বিশ্বকাপ জেতা এ তারকার ওপর এখনও বিশ্বাস রাখছে প্যারিসিয়ানরা।

যার কারণে জুনে শেষ হতে যাওয়া আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে তৎপর পিএসজি। তবে বিশাল অঙ্কের অর্থ দিয়ে মেসিকে ধরে রাখা ক্লাবটির জন্য দিন দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পিএসজিতে মেসির সাপ্তাহিক বেতন ৭ লাখ ৪০ হাজার পাউন্ড।

এদিকে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে-র নীতিতে বাঁধা পিএসজি। ডেইলি মেইলের দাবি, এই নীতি ভঙ্গ করায় গত সেপ্টেম্বরে ৮ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড জরিমানা দিতে হয়েছিল ক্লাবটিকে। ভবিষ্যতে আরও বড় শাস্তি এড়াতে তাদের ক্লাবের মজুরি খরচ কমাতে হবে। যার কারণে নতুন চুক্তিতে মেসির বেতন কমাতে চায় পিএসজি। কিন্তু চুক্তির শর্তসমূহ নিয়ে আপোষ করতে রাজি নন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা।
জেরার্ড রোমেরোর দেওয়া খবর অনুযায়ী, মেসিকে বার্সেলোনায় ফেরাতে গুরুত্বপূর্ণ স্পন্সর কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে চুক্তি থেকে আসা অর্থ আর্থিক স্বচ্ছতার নীতি না ভেঙেই মেসিকে দলে নেওয়ার পথ খুলে দিবে। এ ক্ষেত্রে স্পন্সর কোম্পানিদের সঙ্গে চুক্তির ফলে যে আয় হবে তা ক্লাবে মেসির তুলনামূলক কম বেতনের সম্পূরক হিসেবে খরচ হবে। মূলত বাণিজ্যিকভাবে মেসির কারণে যে লাভ আসবে সেটার ভাগ দিয়েও পুষিয়ে দেওয়া হবে আর্জেন্টাইন তারকার বেতন।
 
পিএসজিতে সমর্থকদের বিমাতাসুলভ আচরণ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ব্যর্থতা মেসিকে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে নিরুৎসাহিত করছে বলেই কাতালান জায়ান্টদের ধারণা। তাই এই সুযোগটা নিয়ে ঘরের ছেলেকে ফেরাতে চায় তারা। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগে চলা বাজে সময়টাও কাটাতে চায় বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category